ঢাকা | বঙ্গাব্দ

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি ছবির ক্যাপশন: চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি
ad728

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মো. সাহাবুদ্দিন। শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

চিকিৎসকদের পরামর্শক্রমে ফলোআপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। এ সফরে তার সহধর্মিণী রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সঙ্গে রয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে জানা গেছে, বিমানবন্দরে তাকে বিদায় জানান মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
বেড়েছে তেলের দাম, ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিতের প্রভাব ব

বেড়েছে তেলের দাম, ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিতের প্রভাব ব