ঢাকা | বঙ্গাব্দ

দুদকের ফাঁদে ১ লাখ টাকাসহ লালবাগের সার্ভেয়ার আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
দুদকের ফাঁদে ১ লাখ টাকাসহ লালবাগের সার্ভেয়ার আটক ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

জমির সীমানা নির্ধারণের আবেদন জমা দেওয়ার দীর্ঘ ছয় মাস অতিক্রান্ত হলেও তা সম্পন্ন হয়নি। এই দীর্ঘ সময়ে রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেল অফিসে দফায় দফায় যোগাযোগ করেও কোনো সুফল বা কাজের অগ্রগতি পাননি ভুক্তভোগী অভিযোগকারী।

পরবর্তীতে ভুক্তভোগীকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। এই যোগাযোগের পরই মূলত দুর্নীতির বিষয়টি প্রকাশ পায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সার্ভেয়ার আসাদুল ইসলাম জমির সীমানা নির্ধারণ এবং নামজারি প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়ার শর্তে মোট ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। তাঁর এই অবৈধ দাবির বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অবহিত করেন ভুক্তভোগী।

দুদককে জানানোর পাশাপাশি ঘুষের টাকা লেনদেনের সময় অভিযুক্ত সার্ভেয়ারকে হাতেনাতে আটকের অনুরোধ জানান তিনি। এরই ধারাবাহিকতায় ফাঁদ পেতে এক লাখ টাকাসহ তাঁকে আটক করা হয়।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স