ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে কুরিয়ারের গাড়িতে নাশকতা, বিচার দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
রাজধানীতে কুরিয়ারের গাড়িতে নাশকতা, বিচার দাবি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

এ.জে.আর গ্রুপের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) জয়ন্ত চৌধুরী জানান, একটি দুষ্কৃতকারী দল দীর্ঘদিন ধরে তাঁদের প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছে। এই চাঁদার অর্থ দিতে অস্বীকৃতি জানানোয় চক্রটি বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয় এবং যানবাহনে হামলা চালিয়ে অগ্নিসংযোগের মতো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে।

এই ধারাবাহিক অপরাধের অংশ হিসেবেই মূলত নারায়ণগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এর পর একে একে রাজধানীর শাহবাগ এবং রায়েরবাজার এলাকায় তাদের চলাচলরত গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া মিরপুর এলাকায় একটি পেট্রলবোমা ছুড়ে প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার উদ্দেশ্যে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অপচেষ্টাও চালানো হয়েছিল। সর্বশেষ রায়েরবাজার এলাকায় কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার কারণে বিভিন্ন গ্রাহক, ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যাংক ও বীমা কোম্পানির গুরুত্বপূর্ণ সব মালামাল ও প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী এই ঘটনায় প্রায় এক থেকে দেড় কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করছে প্রতিষ্ঠান কর্র্তৃপক্ষ। ভস্মীভূত নথিপত্রগুলো যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষ হলে ক্ষয়ক্ষতির এই পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

জয়ন্ত চৌধুরী উল্লেখ করেন যে, ধারাবাহিকভাবে ঘটে চলা এসব নাশকতামূলক ঘটনার ফলে তাদের প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হাজারও মানুষের কর্মসংস্থান এখন চরম অনিশ্চয়তার মুখে পতিত হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানের সব কর্মীর জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। একই সঙ্গে এই ভয়াবহ হামলা ও নাশকতার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জোর দাবি জানিয়েছেন তিনি।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলের নতুন পার্লামেন্টে সুপ্রিম কোর্টের ক্ষমতা ফিরতি উদ

ইসরায়েলের নতুন পার্লামেন্টে সুপ্রিম কোর্টের ক্ষমতা ফিরতি উদ