ঢাকা | বঙ্গাব্দ

শশীভূষনে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠি�

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
শশীভূষনে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠি� ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

ভোলার শশীভূষনে যুবদলের উদ্যোগে আয়োজিত ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও শশীভূষন থানা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদার, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ ফরাজী এবং সদস্য সচিব কাজী অনিক।

আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল এলাকার তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করা। স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রশস্ত আবাস ও হালাল রিজিকের বিশেষ দোয়া

প্রশস্ত আবাস ও হালাল রিজিকের বিশেষ দোয়া