ঢাকা | বঙ্গাব্দ

ইকোনমিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
ইকোনমিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

জাপান সফরকালে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দুই দেশের সরকারের শীর্ষপর্যায়ের এই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই সফর চলাকালীন প্রধানমন্ত্রী শুধু সরকারপ্রধানের সঙ্গেই বৈঠক করবেন না, বরং তিনি জাপানি ব্যবসায়ী নেতা, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করবেন।

সফরের অংশ হিসেবে আয়োজিত ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ একটি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ফোরামে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কিছু নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। এর মধ্যে জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এবং জ্বালানি স্থাপনা সরাসরি পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত

আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত