ঢাকা | বঙ্গাব্দ

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়ায় ইলিশ ধরায় তিন জেলের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়ায় ইলিশ ধরায় তিন জেলের কারাদণ্ড ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন জেলেকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নির্ধারিত নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মাছ ধরছিলেন ওই জেলেরা। পরে আইন লঙ্ঘন করে মাছ ধরার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়।

আটক করার পর দণ্ডপ্রাপ্ত তিন জেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক আইন অনুযায়ী প্রত্যেক জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের দক্ষিণ চরঘূর্ণী গ্রামের মৃত রাজ্জাক জোমাদ্দারের দুই ছেলে আইয়ুব জোমাদ্দার ও মো. রহমান জোমাদ্দার এবং একই উপজেলার দশমিনা ইউনিয়নের সৈয়দ জাফর গ্রামের লালু মৃধার ছেলে মো. ফারুখ মৃধা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
মৃতদের স্মরণে ভিন্নধারার বৈশ্বিক ঐতিহ্য ও প্রথা

মৃতদের স্মরণে ভিন্নধারার বৈশ্বিক ঐতিহ্য ও প্রথা