ঢাকা | বঙ্গাব্দ

শারীরিক অবস্থার অবনতি: রামেক হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
শারীরিক অবস্থার অবনতি: রামেক হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

রক্তশূন্যতা ও শারীরিক দুর্বলতা দেখা দেওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী। আজ বুধবার সকালে নিজ বাসভবনে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন।

অসুস্থতা শরীরেই নিয়েই গতকাল মঙ্গলবার রাজশাহীর মাদ্রাসামাঠে আয়োজিত একটি জনসভায় অংশ নেন তিনি।

এরপর আজ সকালে রাজশাহীর বাসায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর তাঁর রক্তশূন্যতা ধরা পড়ে। এ পর্যন্ত তাঁর শরীরে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এপিএস নাজমুল হক ডিকেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি বছরই এসএসসিতে ১-২ বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১ ডিসেম্বর

চলতি বছরই এসএসসিতে ১-২ বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১ ডিসেম্বর