ঢাকা | বঙ্গাব্দ

ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পাওয়ার পথ সহজ করল এইউএসটির ক্রেডলেন্স

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পাওয়ার পথ সহজ করল এইউএসটির ক্রেডলেন্স ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

আমাদের দেশে অসংখ্য ছোট ও প্রান্তিক ব্যবসায়ী নিয়মিত ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁরা পণ্যের বেচাকেনাসহ বাকি লেনদেন চালিয়ে যান। তবে এই সমস্ত আর্থিক লেনদেনের বেশিরভাগই সংরক্ষিত থাকে হাতে লেখা রসিদ কিংবা সাধারণ কাগজে।

முறগত ব্যাংকিং বা কোনো ধরনের ক্রেডিট হিস্ট্রি না থাকায় এসব ব্যবসায়ী যখন ঋণের জন্য আবেদন করেন, তখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে তাঁদের ঋণ পাওয়ার যোগ্যতা যাচাই করা কঠিন হয়ে পড়ে।

এই চ্যারেঞ্জ মোকাবিলা করতে ‘৪বাইট্স’ নামের একটি দল বিশেষ প্রজেক্ট সাজিয়েছে। তাদের উদ্ভাবিত এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘ক্রেডলেন্স’।

এটি মূলত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ক্রেডিট ডিসিশন সাপোর্ট প্ল্যাটফর্ম। দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিটুবি কমার্স প্ল্যাটফর্ম ‘শপআপ’-এর কাজের ধরন এবং তাদের পরামর্শের ওপর ভিত্তি করে এই প্রোটোটাইপটি প্রস্তুত করা হয়।

এই প্ল্যাটফর্মটি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন কেনাকাটা, পণ্য ডেলিভারি এবং চালানের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারে। এর মাধ্যমে স্বয়ংক্রিয় পন্থায় একটি নির্ভরযোগ্য ক্রেডিট স্কোর এবং ঋণের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়।

প্রতিযোগিতার বিচারককমণ্ডলীকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এই প্রকল্পের নৈতিক ও মানবিক প্রেক্ষাপট। সাধারণ নিয়মে এআই কিংবা ওসিআর প্রযুক্তির মাধ্যমে হাতে লেখা রসিদ পড়ার সময় অস্পষ্ট লেখা বা সংখ্যা নিয়ে ভুল হওয়ার শঙ্কা থেকেই যায়।

কিন্তু ‘ক্রেডলেন্স’-এ প্রযুক্তির ওপর পুরোপুরি অন্ধ নির্ভরতা রাখা হয়নি। বরং এখানে একটি বিশেষ যাচাইকরণের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ব্যবস্থায় একটি ‘রেকর্ডস ডেস্ক’ রয়েছে, যা কোনো অস্পষ্ট তথ্য নিজেরা আন্দাজ না করে সরাসরি মূল রসিদের সাথে মিলিয়ে নিশ্চিত করে নেয়।

পাশাপাশি, একটি ‘মার্চেন্ট প্রোফাইল’ যুক্ত করা হয়েছে যার মাধ্যমে ব্যবসায়ীরা নিজেরাই তাঁদের যাবতীয় ডেটা দেখতে পারেন। কোনো ভুলত্রুটি ধরা পড়লে তাঁরা তা সংশোধনের জন্য আবেদনও করতে পারবেন।

বিচারকদের সামনে কেবল উন্নত প্রযুক্তির ব্যবহার তুলে ধরাই নয়, বরং এর নানা সীমাবদ্ধতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের বিষয়টিকে যেভাবে এই দলটি উপস্থাপন করেছে, সেটিই ছিল এই হ্যাকাথনের প্রকৃত টার্নিং পয়েন্ট।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামিল্টনে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেল কিউইরা

হ্যামিল্টনে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেল কিউইরা