ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটের জাফলংয়ে দর্শনার্থীদের ঢল নেমেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
গোয়াইনঘাটের জাফলংয়ে দর্শনার্থীদের ঢল নেমেছে ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

স্বচ্ছ পানির পিয়াইন নদের বুক জুড়ে ছড়ানো রয়েছে ছোট-বড় পাথর। এর ঠিক পেছনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সবুজ পাহাড়, যা পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে প্রকৃতির অপার সৌন্দর্যে।

শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটির সুযোগকে কাজে লাগিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে দর্শনার্থীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণপিপাসুদের পদচারণায় এখন মুখর এই জনপদ।

নদের মোহনীয় রূপ উপভোগ করতে গিয়ে কেউ নেমে পড়েছেন এর শীতল ও অগভীর জলে। সেখানে জলকেলির আনন্দে মেতে উঠতে দেখা গেছে অনেককে।

আবার কেউ কেউ নদের বুক জুড়ে থাকা পাথরের ওপর দিয়ে হেঁটে ঘুরে দেখছেন চারপাশের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। প্রিয়জনদের নিয়ে ঘুরে বেড়ানোর এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতেও ভুল করছেন না অনেকে। মুঠোফোনের লেন্সে বন্দি করা হচ্ছে ছুটির দিনগুলোর সোনালী স্মৃতি।

সব মিলিয়ে পাথর, স্বচ্ছ পানি আর সুউচ্চ পাহাড়ের ত্রিবেণী সঙ্গমের এই অপরূপ সৌন্দর্যে মজে থেকে নিজেদের ছুটির দিনগুলো আনন্দময় করে তুলছেন ভ্রমণকারীরা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, আটক ২

রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, আটক ২