ঢাকা | বঙ্গাব্দ

বিপন্ন রাষ্ট্রের জন্য বিশেষ ঋণ-ত্রাণ চালুর আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
বিপন্ন রাষ্ট্রের জন্য বিশেষ ঋণ-ত্রাণ চালুর আহ্বান ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক অগ্রগতিকে একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে নেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছে সরকার। ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে উদ্বুদ্ধ হয়ে এই পথেই হাঁটার কথা উল্লেখ করা হয়। শিল্পায়ন ও সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার সময় প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবেশগত ভারসাম্য অটুট রাখার তাগিদ দেওয়া হয়েছে।

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ এই মৌলিক নীতির ভিত্তিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এই আহ্বানগুলো তুলে ধরা হয়।

প্রথম দফা প্রস্তাবে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অন্তত অর্ধেক অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনমূলক কাজে ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের চলমান প্রচেষ্টাতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে হবে।

দ্বিতীয় দফা প্রস্তাবে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি বিপন্ন রাষ্ট্রগুলোর জন্য জরুরি ভিত্তিতে বিশেষ ঋণ-ত্রাণ সুবিধা চালুর কথা বলা হয়েছে। এক্ষেত্রে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ অর্থাৎ জলবায়ু সুরক্ষার শর্তে ঋণ মওকুফ করার মতো যুগোপযোগী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুশ ইন চেষ্টার পর সীমান্তে শূন্যরেখায় মানবেতর জীবন

পুশ ইন চেষ্টার পর সীমান্তে শূন্যরেখায় মানবেতর জীবন