ঢাকা | বঙ্গাব্দ

যৌথ মহড়া ও প্রশিক্ষণ বাড়াতে একমত পাকিস্তান ও ইন্দোনেশিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
যৌথ মহড়া ও প্রশিক্ষণ বাড়াতে একমত পাকিস্তান ও ইন্দোনেশিয়া ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

গত মাসে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের দপ্তরে আসেন ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড. মুহাম্মদ আলী।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ওই বৈঠকে যৌথ মহড়া, পেশাগত প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে উভয় পক্ষই নিজেদের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

রাষ্ট্রপতি ভবনে গিয়ে ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও সাক্ষাৎ করেন।

এর আগে গত জানুয়ারিতে পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস আসিম মুনিরের সঙ্গে দেখা করেছিলেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল স্যাফরি শামসুদ্দিন।

সে সময় পাকিস্তানের সঙ্গে সামগ্রিক প্রতিরক্ষা সম্পর্ক আরও বেশি বিস্তৃত করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছিল ইন্দোনেশীয় পক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রহস্যজনক নিখোঁজের পর নদে মিলল কিশোরীর মরদেহ

রহস্যজনক নিখোঁজের পর নদে মিলল কিশোরীর মরদেহ