ঢাকা | বঙ্গাব্দ

সেরালে বোমা নিষ্ক্রিয় করল এসআরবি, চালক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
সেরালে বোমা নিষ্ক্রিয় করল এসআরবি, চালক আটক ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে একটি ব্যাগে বিস্ফোরক ভরে ইজিবাইকে চড়ে তালেরবাজারের দিকে রওনা দিয়েছিলেন চালক কাওছার। যাত্রাপথে তার সঙ্গে থাকা ব্যাগটি সন্দেহজনক ঠেকলে স্থানীয় উপজেলা ছাত্রদলের এক নেতা তাকে গাড়ি থামাতির নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে চালক কাওছার অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার অপচেষ্টা চালান।

পরবর্তীতে পশ্চিম সুজনকাঠী এলাকায় স্থানীয় জনসাধারণ মিলে ইজিবাইকটির গতি রোধ করেন এবং তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর একটি বোমা দেখতে পান। বোমা পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।

খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকচালক কাওছারকে আটক করে গ্রেপ্তার করে।

আজ বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহায়তায় রাজধানী ঢাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ছয় সদস্যবিশিষ্ট একটি বিশেষ বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর দক্ষ সেই দলটির সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ঘটনাস্থলে থাকা বিপজ্জনক বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত কার্যকাল পার হওয়ার পরও চসিকের দাপ্তরিক কাজ চালিয়

নির্ধারিত কার্যকাল পার হওয়ার পরও চসিকের দাপ্তরিক কাজ চালিয়