ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠি�

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠি� ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর আগমন উপলক্ষে ১৯ অক্টোবর, ২০২৬ তারিখে রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে একটি বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এই সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

পুলিশ সুপার ব্রিফিং প্যারেডে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চলের পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. মুকুল হোসেন এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লজিস্টিক জটিলতায় ভারতের ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি পাকি

লজিস্টিক জটিলতায় ভারতের ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি পাকি