ঢাকা | বঙ্গাব্দ

পদোন্নতি পেয়ে সচিব হলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বাবুল মিঞা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
পদোন্নতি পেয়ে সচিব হলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বাবুল মিঞা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা সচিব হিসেবে পদোন্নতি লাভ করেছেন। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে চাকুরিতে প্রবেশ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত জেলা প্রশাসক পদ। এসব দায়িত্বে তিনি নিজের পেশাদারিত্বের স্বাক্ষর রাখেন।

মাঠ প্রশাসনের পাশাপাশি তিনি সরকারের কেন্দ্রীয় প্রশাসনেও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মক্ষেত্রের মধ্যে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। এসব দপ্তরে তিনি গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে নিজের ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাগড়াছড়িতে দুই সরকারি দপ্তরে অগ্নিকাণ্ড, পুড়েছে নথি

খাগড়াছড়িতে দুই সরকারি দপ্তরে অগ্নিকাণ্ড, পুড়েছে নথি