ঢাকা | বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চার জেলের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
দেওয়ানগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চার জেলের কারাদণ্ড ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে চারজন জেলেকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে মোট ৭০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ওই জেলেদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে জব্দকৃত পুরো ৭০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন এই দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়েই আটক চার জেলেকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দ করা মাছ এতিমখানায় পৌঁছে দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাকা লেনদেনের বিষয়ে অজ্ঞতা প্রকাশ করলেন চুয়াডাঙ্গা সদর উপজেল

টাকা লেনদেনের বিষয়ে অজ্ঞতা প্রকাশ করলেন চুয়াডাঙ্গা সদর উপজেল