ঢাকা | বঙ্গাব্দ

এইচএসসি: ঠাকুরগাঁওয়ে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ৯টি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
এইচএসসি: ঠাকুরগাঁওয়ে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ৯টি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমানের পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার মোট নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী কৃতকার্য হতে পারেননি। এই প্রতিষ্ঠানগুলোর সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় গোটা শিক্ষা কার্যক্রমে তীব্র হতাশার সৃষ্টি হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলার এই নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩৮ জন শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু তাদের কেউই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেননি।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শতভাগ ফেল করা এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সদর উপজেলার সালন্দর মহিলা কলেজ এবং কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজ।

এছাড়া বালিয়াডাঙ্গা উপজেলার তিনটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। প্রতিষ্ঠান তিনটি হলো হরিণমারী স্কুল অ্যান্ড কলেজ, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ এবং রত্নাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ।

পীরগঞ্জ উপজেলার একটি মাত্র প্রতিষ্ঠান থেকে কেউ উত্তীর্ণ হতে পারেনি। সেটি হলো একটিয়াপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।

অন্যদিকে রানীশংকৈল উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই সফলতার মুখ দেখেননি। প্রতিষ্ঠানগুলো হলো ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজ, গোগড় কলেজ ও রাউতনগর স্কুল অ্যান্ড কলেজ।

এবারের এমন বিপর্যয়মূলক ফলাফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রমের মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল এই ফলাফলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
তারেক রহমানের জাপান সফর: বাড়বে দুই লাখ কর্মসংস্থান

তারেক রহমানের জাপান সফর: বাড়বে দুই লাখ কর্মসংস্থান