ঢাকা | বঙ্গাব্দ

৩ নভেম্বর জাতীয় গ্রন্থকেন্দ্রের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
৩ নভেম্বর জাতীয় গ্রন্থকেন্দ্রের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

জাতীয় গ্রন্থকেন্দ্রের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হয়েছে। প্রার্থীরা কেন্দ্রটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ফলাফল ও উত্তীর্ণ পরীক্ষার্থীদের রোল নম্বর যাচাই করতে পারবেন।

এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে মৌখিক বা ভাইভা পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ৩ নভেম্বর ২০২৬ তারিখ, মঙ্গলবার দুপুর ২টায় এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজধানীর ঢাকার ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে অবস্থিত জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘গ্রন্থভবন’ প্রাঙ্গণে নির্ধারিত সময়ে এই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। উত্তীর্ণ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চেনা ধারার বাইরে গিয়ে বিপাকে টম ক্রুজ, হতে পারে বিশাল আর্থিক

চেনা ধারার বাইরে গিয়ে বিপাকে টম ক্রুজ, হতে পারে বিশাল আর্থিক