ঢাকা | বঙ্গাব্দ

১৮ ডিসেম্বর জবির দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের ভর্তি পরীক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
১৮ ডিসেম্বর জবির দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের ভর্তি পরীক্ষা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বর, ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।

অনলাইন, অফলাইন কিংবা ই-মেইলের মাধ্যমে এই আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদন ফি বাবদ ১ হাজার ৫৩০ টাকা নির্দিষ্ট বিকাশ অথবা নগদ নম্বরে পাঠাতে হবে।

পরিশোধ করার পর প্রাপ্ত রেফারেন্স নম্বরটি নির্ধারিত আবেদন ফরমে আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের প্রফেশনাল প্রোগ্রাম অফিসে যোগাযোগ করা যাবে।

ঘোষিত ভর্তি সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর, ২০২৬ তারিখে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। ওই দিন সকাল ৯টা ৩০ মিনিটে লিখিত পরীক্ষা এবং বেলা ১১টা ৩০ মিনিটে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলে করণীয় কী

খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলে করণীয় কী