ঢাকা | বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন নিউজ পোর্টাল কিংবা ডিজিটাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির কার্যপরিধির অংশ হিসেবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স বা টুইটারসহ বিভিন্ন প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নির্দিষ্ট সময়ে এবং সঠিক লক্ষ্যভিত্তিক পাঠকের কাছে নিয়মিত তথ্য বা কনটেন্ট প্রকাশ নিশ্চিত করতে হবে।

চলমান সংবাদ ও সাম্প্রতিক ট্রেন্ডের ওপর ভিত্তি করে আকর্ষণীয় ক্যাপশন, শিরোনাম, উপযুক্ত হ্যাশট্যাগ এবং কল-টু-অ্যাকশন বা সিটিও তৈরি করার দক্ষতা থাকতে হবে।

মেটা বিজনেস স্যুট, ইউটিউব স্টুডিও এবং এ সম্পর্কিত অন্যান্য টুল ব্যবহার করে নির্দিষ্ট সময়ে পোস্ট শিডিউল করা, পেজের কার্যকারিতা মনিটর করা এবং অডিয়েন্স ইনসাইট বিশ্লেষণ করার কাজ করতে হবে।

প্রকাশিত সংবাদের সঙ্গে সামঞ্জস্য রেখে সোশ্যাল মিডিয়া কার্ড, ভিডিওর থাম্বনেইল এবং অন্যান্য প্রয়োজনীয় ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির দায়িত্ব পালন করতে হবে।

দেশের ট্রেন্ডিং ও ব্রেকিং নিউজ প্রচার, ভাইরাল কনটেন্ট নজরদারি, প্রতিযোগী সংবাদমাধ্যমগুলোর কার্যক্রম মূল্যায়ন এবং সাধারণ পাঠকের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করার কাজ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
টিস্যু কোম্পানির স্পনসরশিপ ও খলনায়ক হওয়া নিয়ে যা বললেন তাহসা

টিস্যু কোম্পানির স্পনসরশিপ ও খলনায়ক হওয়া নিয়ে যা বললেন তাহসা