ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে সাজছে শহরের দেয়ালগুলো

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে সাজছে শহরের দেয়ালগুলো ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

আসন্ন ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধনকে কেন্দ্র করে পুরো নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই বিশেষ কর্মসূচিকে সফল ও সুন্দর করে তোলার লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকার দেয়ালে চলছে নান্দনিক রঙের কাজ।

শহরের দেয়ালগুলোকে নতুন রূপ দিতে সেখানে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে খুলনার দীর্ঘ ঐতিহ্য, সমৃদ্ধ ইতিহাস এবং বরেণ্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতিকৃতি। এই নান্দনিক উদ্যোগের অংশ হিসেবে দেয়ালে দেয়ালে নতুন করে অংকন করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতি ও স্লোগান।

বিভিন্ন ধরনের শিল্পকর্ম ও রঙের ছোঁয়ায় দেয়ালগুলো সাজিয়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের স্বকীয় পরিচয় ও ঐতিহাসিক ঘটনাগুলো জনসাধারণের সামনে ফুটিয়ে তোলা হচ্ছে।

সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউএসটিসিতে ওবিই পদ্ধতি ও গবেষণাবان্ধব পরিবেশ নিশ্চিত

ইউএসটিসিতে ওবিই পদ্ধতি ও গবেষণাবان্ধব পরিবেশ নিশ্চিত