ঢাকা | বঙ্গাব্দ

পঞ্চগড়ের মহানন্দার নুড়িপাথরে ভাগ্য বদলায় হাজারো মানুষের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
পঞ্চগড়ের মহানন্দার নুড়িপাথরে ভাগ্য বদলায় হাজারো মানুষের ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

হিমালয়কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত ছুঁয়ে বয়ে চলা মহানন্দা নদী স্থানীয় হাজারো শ্রমজীবী মানুষের জীবনিকা নির্বাহের প্রধান উৎস হয়ে উঠেছে। ভারতের পাহাড়ঘেরা অঞ্চল থেকে এই নদীর স্রোতধারা বয়ে আনে মূল্যবান নুড়িপাথর ও সিলিকা বালু, যা বাংলাদেশের সীমানায় এসে জমা হয়।

প্রতিদিন খুব ভোরে নদী তীরবর্তী এলাকার বহু মানুষ এই পাথর ও বালু উত্তোলনের কাজে নেমে পড়েন। তাদের এই সার্বক্ষণিক পরিশ্রমের ওপর নির্ভর করেই চলে গ্রামীণ অর্থনীতি ও অসংখ্য পরিবারের দৈনন্দিন চালিকাশক্তি।

বর্তমান হেমন্তকালের এই মনোরম সকালে মহানন্দার বুক থেকে পাথর সংগ্রহের সময় চারপাশের দৃশ্যপট হয়ে ওঠে আরও চমৎকার। নদী তীরের কর্মব্যস্ত পরিবেশ থেকে একটু চোখ মেলে তাকালেই দিগন্তে ভেসে ওঠে অপরূপ সৌন্দর্যমণ্ডিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
এমপির একক কর্তৃত্বের অভিযোগে এনসিপি নেতার ইস্তফা

এমপির একক কর্তৃত্বের অভিযোগে এনসিপি নেতার ইস্তফা