ঢাকা | বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে স্থগিত থাকার পর সাজেকে বৃহস্পতিবার থেকে পুনরায় অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
দুর্গাপূজা উপলক্ষে স্থগিত থাকার পর সাজেকে বৃহস্পতিবার থেকে পুনরায় অবরোধ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

বাঘাইহাট ও মাচলংবাজার দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির অনুরোধ এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্যটক ও স্থানীয় লোকজনের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল।

পূজা উদ্‌যাপন সম্পন্ন হওয়ার পর পূর্বঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে সাজেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ কর্মসূচি বলবৎ করা হবে বলে জানানো হয়েছে।

সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার যৌথ স্বাক্ষরে প্রবর্তিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীসহ আটক

নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীসহ আটক