নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
গ্রীষ্মকাল ছাড়াও বর্তমানে দেশের নানা প্রান্তে কৃষকেরা সারা বছরই তরমুজের চাষ করছেন। বাঁশের মাচায় উৎপাদিত এই ফলগুলোর আকৃতি তুলনামূলক ছোট হলেও ভেতরের অংশ গভীর লাল এবং খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে।
স্বাদ ও মানের দিক থেকে আকর্ষণীয় হওয়ায় বাজারে ক্রেতাদের মাঝে এসব তরমুজের কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনপদ থেকে এসব ফল বাজারে সরবরাহ করা হচ্ছে।
চট্টগ্রাম মহানগরীর কদমতলী ফলমুণ্ডিতে এই তরমুজগুলো কেনাবেচাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মাঝে দারুণ ব্যস্ততা লক্ষ্য করা গেছে। বর্তমানে বাজারদর অনুযায়ী আকার ও গুণগত মান ভেদে পাইকারি পর্যায়ে প্রতি কেজি তরমুজ ৫৫ টাকা থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর