
নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
নামাজ কবুল হওয়ার পূর্বশর্ত হলো পবিত্রতা অর্জন করা। তাই প্রত্যেক মুসলমানের জন্যই অজুর আবশ্যকীয় নিয়মকানুন এবং দৈনন্দিন শারীরিক বিভিন্ন জটিলতার ক্ষেত্রে করণীয় সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা অত্যন্ত জরুরি। কারণ সঠিকভাবে অজু সম্পন্ন না হলেলামাজও আদায় হয় না।
ইসলামি শরিয়তের ফিকহি বিধান অনুযায়ী, পবিত্রতা অর্জনের এই প্রক্রিয়ায় মুখমণ্ডল বা সম্পূর্ণ চেহারা ধৌত করা একটি অন্যতম প্রধান ফরজ কাজ। তবে ফিকহের মৌলিক নীতিতে স্পষ্ট করা হয়েছে যে, চেহারা ধোয়া বলতে মূলত এর বাহ্যিক অংশ ধৌত করাকেই নির্দেশ করে।
খুব সংবেদনশীল হওয়ায় চোখের ভেতরের অংশে পানি প্রবেশ করানো বা ধোয়া অজুর ফরজ বিধানের অন্তর্ভুক্ত নয়। শরিয়ত এই বিষয়ে কোনো ধরনের কড়াকড়ি বা বাধ্যবাধকতা আরোপ করেনি, যা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক।