
নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
ইউক্রেনের খেরসন এলাকার নোভা ব্লাহোভিশচেঙ্কা জনপদে ১৯৮৩ সালে ওকাসানা মালয়ার জন্ম হয়েছিল। জীবনের একদম শুরুর পর্যায়টাতে তিনি আর দশটা সাধারণ শিশুর মতোই স্বাভাবিকভাবে বড় হচ্ছিলেন।
তবে চরম অর্থনৈতিক সংকট এবং মাতা-পিতার মাত্রাতিরিক্ত মদ্যপানের নেশার কারণে তাদের পরিবারে ভীষণ অশান্তি নেমে আসে। 'সিক্সটি মিনিটস অস্ট্রেলিয়া' নামের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরবর্তীতে নিজের সেই অতীতকালের বর্ণনা দিতে গিয়ে ওকসানা বলেছিলেন যে তাদের মায়ের বহু সন্তান ছিল এবং তাদের ঠিকঠাক ঘুমানোর মতো পর্যাপ্ত শয্যাও ছিল না।
অত্যন্ত মর্মস্পর্শী এই ঘটনাটি সংঘটিত হয়েছিল হাড়কাঁপানো এক শীতের রাতে। সেই সময় মাত্র তিন বছর বয়সের ছোট্ট শিশু ওকসানা প্রচণ্ড শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ঘর ছেড়ে বাড়ির উঠানে অবস্থিত একটি কুকুরের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল।
নাইডা নামের একটি কুকুরের সান্নিধ্যে কাটানো ওই একটিমাত্র রাতই চিরতরে পাল্টে দিয়েছিল তাঁর সম্পূর্ণ জীবনপ্রবাহ। মানুষের কোনো ধরনের স্নেক বা ছোঁয়া না পাওয়ার ফলে অবুঝ ওকসানা ক্রমান্বয়ে কুকুরদেরই সব আচরণ অনুকরণ করতে শুরু করে।
চার পায়ে ভর দিয়ে চলাফেরা করা, মাটিতে শুয়ে রাত কাটানো, ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার খাওয়া এবং মানুষের স্বাভাবিক মুখের ভাষার বদলে ঘেউ ঘেউ শব্দের মাধ্যমে ভাব বিনিময় করা—এমন অদ্ভুত পরিবেশেই তাঁর জীবনের প্রায় দীর্ঘ পাঁচটি বছর অতিবাহিত হয়।