ঢাকা | বঙ্গাব্দ

গোয়েন্দা ব্যর্থতা ও নিজেদের অদক্ষতা লুকাতেই বিরোধী দলকে দায়ী করছে সরকার: জামায়াত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
গোয়েন্দা ব্যর্থতা ও নিজেদের অদক্ষতা লুকাতেই বিরোধী দলকে দায়ী করছে সরকার: জামায়াত ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিজেদের দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধ আড়াল করতেই সরকারের পক্ষ থেকে বিরোধী দলের ঘাড়ে দেশের অস্থিতিশীলতার দায় চাপানো হচ্ছে। দেশের রাজনীতি ও সংসদীয় ইতিহাসে ডা. শফিকুর রহমানের মতো সৎ ও দেশপ্রেমিক নেতার নজির নেই বলে মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার সরকারের উদ্দেশ্যে আরও প্রশ্ন তোলেন, গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করেই কি বলা হচ্ছে বিরোধী দল পরিস্থিতি অস্থিতিশীল করছে? অথচ এই গোয়েন্দারা একদিনের মধ্যেই সারা দেশে আওয়ামী লীগকে মিছিল বের করতে সহায়তা করেছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত নেতার মতে, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ সরকারের রাজনৈতিক ব্যর্থতা, অপরিপক্বতা এবং দূরদর্শী নেতৃত্বের চরম ঘাটতিকেই প্রমাণ করে। দেশের সর্বোচ্চ দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে এমন মন্তব্য সরকারের অসহায়ত্বের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দল সম্পূর্ণ ভিন্ন তিনটি সত্তা হলেও বর্তমান প্রশাসন সবকিছু একাকার করে ফেলেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার।

সরকারের সমালোচনা করে তিনি জানান, প্রশাসনের নানা অনিয়ম, চাঁদাবাজি এবং গণরায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এসবের প্রতিবাদ করলেই তাকে রাষ্ট্রবিরোধিতা ও দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেগে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এই জামায়াত নেতা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নিজ ঘরে গলাকাটা অবস্থায় মিলল টুলু মিয়ার মরদেহ

বগুড়ায় নিজ ঘরে গলাকাটা অবস্থায় মিলল টুলু মিয়ার মরদেহ