ঢাকা | বঙ্গাব্দ

সরকারি জরুরি সেবা ও সমস্যার অভিযোগে জানুন কোন নম্বরে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026 ইং
সরকারি জরুরি সেবা ও সমস্যার অভিযোগে জানুন কোন নম্বরে ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

পাসপোর্টসংক্রান্ত যেকোনো তথ্য কিংবা আবেদন এবং ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপির বিষয়ে জানতে দেশের ভেতর থেকে ১৬৪৪৫ নম্বরে কল করা সম্ভব। এছাড়া বিদেশ থেকে সেবাগ্রহীতারা ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে ফোন করে সহজেই যোগাযোগ করতে পারেন।

বিভিন্ন সরকারি দপ্তর ও সেবা সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা দাপ্তরিক যোগাযোগের তথ্য পেতে ৩৩৩ নম্বরে কল করার সুযোগ রয়েছে। পাশাপাশি, বিভিন্ন সামাজিক সমস্যা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতেও এই নম্বরটি ব্যবহার করা যায়।

প্রবাসী বাংলাদেশি কর্মী ও তাদের পরিবারের যেকোনো সমস্যার সমাধান পেতে ১৬১৩৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। বৈদেশিক কর্মসংস্থান, ঋণ সহায়তা এবং নানা কল্যাণমূলক সেবা সম্পর্কে তথ্য পাওয়ার এই সেবাটি দেশের ভেতর থেকে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়া যায়। অন্যদিকে, বিদেশ থেকে প্রবাসীরা +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে এই সেবা গ্রহণ করতে পারবেন।

এসব ছাড়াও দেশের নাগরিকদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ হটলাইন নম্বর চালু রয়েছে। এর মধ্যে কৃষি-সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও তথ্য পেতে ১৬১২৩ নম্বরের কৃষি কল সেন্টার ব্যবহার করা যায়।

টেলিফোন ও এর সঙ্গে সংশ্লিষ্ট নানা সেবা নিয়ে যোগাযোগের জন্য ১৬৪০২ নম্বরে ফোন করতে হয়, যা বিটিসিএল-এর সেবা নিশ্চিত করে। আবহাওয়া পরিস্থিতি ও দুর্যোগ-সংক্রান্ত যেকোনো আগাম তথ্য ও বার্তা পেতে ১০৯০ নম্বরে যোগাযোগ করা সম্ভব।

সমুদ্র ও উপকূলীয় এলাকার মানুষের জন্য জরুরি সহায়তার প্রয়োজন হলে ১৬১১১ নম্বরে ফোন করে কোস্ট গার্ড সদর দপ্তরের সহায়তা নেওয়া যায়। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে এসব হটলাইন নম্বর ও সেবার তথ্য সংগ্রহ করা হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানী ও আশপাশে পাঁচ ওয়াক্ত নামাজের সময়

রাজধানী ও আশপাশে পাঁচ ওয়াক্ত নামাজের সময়