ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে হস্তান্তর করা হলো উদ্ধার হওয়া চোরাই মালামাল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
চট্টগ্রাম বন্দরে হস্তান্তর করা হলো উদ্ধার হওয়া চোরাই মালামাল ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

গতকালের অভিযানে উদ্ধার হওয়া মূল্যবান সামুদ্রিক মালামাল আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড, নৌ পুলিশ, বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা এবং স্থানীয় সাক্ষীদের সরব উপস্থিতিতে এই হস্তান্তর প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে নদীপথে অভিযান চালিয়ে ওই মালামালগুলো আটক করা হয়েছিল।

সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত চোর চক্র অত্যন্ত সুকৌশলে বন্দর এলাকায় হানা দিয়ে এ ধরনের ভারী ও মূল্যবান মালামাল চুরি করে আসছে। চক্রের দুষ্কৃতকারীরা নদী তীরবর্তী সংরক্ষিত এলাকা থেকে অত্যন্ত গোপনে বয়া খুলে তিনটি ভারী নোঙর ও লোহার শিকল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে চোরেরা ওই মালামালগুলো একটি বার্জে করে নদীপথ দিয়ে অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শতবর্ষ পেরোনো ঢাকার নবাবগঞ্জের মন্দিরে দুই বাংলার মিলনমেলা

শতবর্ষ পেরোনো ঢাকার নবাবগঞ্জের মন্দিরে দুই বাংলার মিলনমেলা