ঢাকা | বঙ্গাব্দ

গ্যাস সরবরাহ বাড়িয়ে সব সার কারখানা সচল করতে চায় সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
গ্যাস সরবরাহ বাড়িয়ে সব সার কারখানা সচল করতে চায় সরকার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান বাবুল মিঞা জানিয়েছেন যে, তাদের সংস্থা দেশের সবকটি সার উৎপাদনকারী কারখানা পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে।

বর্তমানে বাংলাদেশ সরকারকে প্রতি বছর প্রায় ২৬ থেকে ২৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার বিদেশ থেকে আমদানি করতে হয় বলে তিনি উল্লেখ করেন।

তবে এই আমদানি নির্ভরতা কাটাতে ঘরোয়া উৎপাদনে জোর দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দেশের কারখানাগুলো সচল রাখা গেলে এবং পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত সার বিদেশে রপ্তানি করার সামর্থ্যও দেশের রয়েছে।

কারখানাগুলো পূর্ণ মাত্রায় চালু না হওয়ার পেছনে মূল অন্তরায় হিসেবে গ্যাসের ঘাটতিকে চিহ্নিত করেছেন বিসিআইসি প্রধান।

তিনি স্পষ্ট করে জানান যে, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার মাধ্যমেই দেশের সার কারখানাগুলোকে সচল করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

বিসিআইসির চেয়ারম্যানের মতে, এই বন্ধ বা অধুনিক সচল কারখানাগুলো সচল করা সম্ভব হলে দেশের কৃষি খাতের জন্য বিদেশ থেকে আর কোনো ইউরিয়া সার আমদানির প্রয়োজন হবে না।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যক্তি ও সমাজজীবনে মহানবীর মহৎ গুণ চর্চার উপায়

ব্যক্তি ও সমাজজীবনে মহানবীর মহৎ গুণ চর্চার উপায়