ঢাকা | বঙ্গাব্দ

গুরুত্বপূর্ণ আলোচনায় মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
গুরুত্বপূর্ণ আলোচনায় মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

সংসদ সদস্যদের জরুরি ও জনগুরুত্বপূর্ণ বক্তব্যের সময় সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুপস্থিতি দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

বুধবার ১১ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে। কার্যপ্রণালি বিধির ৭১ ধারা অনুযায়ী এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছিল।

ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিরোধীদলীয় নেতা জানান যে, সম্মানিত সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা ছাড়াও জাতীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন।

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, এ ধরনের সময়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা সাধারণত সংসদ ভবনেই উপস্থিত থাকেন না।

তিনি আরও যোগ করেন যে, কদাচিৎ কিছু মন্ত্রী উপস্থিত থাকলেও তাঁদের অনেকেই সদস্যদের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার প্রতি কোনো মনোযোগ দেন না।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উৎপাদনে এআইয়ের ছোঁয়া: পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ

উৎপাদনে এআইয়ের ছোঁয়া: পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ