ঢাকা | বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে রুস্তম আলী খুন, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
কোম্পানীগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে রুস্তম আলী খুন, আটক ১ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে রুস্তম আলী নামের এক ব্যক্তি খুন হয়েছেন। অভিযুক্ত বিল্লাল মিয়াকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।

নিহত রুস্তম আলী উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত হাসান আলীর সন্তান। অন্যদিকে, আটক হওয়া বিল্লাল মিয়া একই এলাকার মহরম আলীর ছেলে এবং সম্পর্কে তিনি নিহত রুস্তমের দূরসম্পর্কের ভাতিজা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গণি আটক বিল্লাল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিল্লাল জানান, ঘটনার কিছুদিন পূর্বে নিহত রুস্তম আলী তাঁকে পাগল ও গাঁজাসেবী বলে গালিগালাজ করেছিলেন।

চাচা কর্তৃক প্রকাশ্যে এমন আপত্তিকর মন্তব্যের পর থেকেই বিল্লালের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল বলে জানান ওসি।

রোববার সকালে সেই পুরনো ক্ষোভের জেরে রুস্তম আলীকে একা পেয়ে যান বিল্লাল। সুযোগ বুঝে তিনি বঁটি-দা দিয়ে অতর্কিত হামলা চালান।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
যশোর কারাগারে রহস্যজনক মৃত্যু মায়ের ঘাতকছেলের

যশোর কারাগারে রহস্যজনক মৃত্যু মায়ের ঘাতকছেলের