ঢাকা | বঙ্গাব্দ

কয়রায় সুন্দরবনাঞ্চল থেকে হরিণের দেহাংশ ও ফাঁদসহ এক ব্যক্তি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
কয়রায় সুন্দরবনাঞ্চল থেকে হরিণের দেহাংশ ও ফাঁদসহ এক ব্যক্তি আটক ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের ভেতর থেকে হরিণ শিকারের দায়ে আয়াতুল্লাহ গাজী নামের এক যুবককে আটক করেছে বন বিভাগ।

আটককৃত আয়াতুল্লাহ গাজী কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার বাসিন্দা কুদ্দুস গাজীর পুত্র বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি ডিঙি নৌকা তল্লাশি করে হরিণের খণ্ডিত মাথা, প্রায় দেড় কেজি ওজনের কলিজা ও নাড়িভুঁড়ি উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ৭০ মিটার লম্বা ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখানো একটি সাদা রঙের ককসিট জব্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
না ফেরার দেশে বিসিবি কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ছোটন

না ফেরার দেশে বিসিবি কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ছোটন