নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি বা এনসিসি ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের উদ্দেশ্যে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানের ঘোষণা অনুযায়ী, ব্যাংকটির ‘রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ ব্যাংকিং): এও–অফিসার’ পদে উপযুক্ত ও দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ এই পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান বা আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে।
নির্ধারিত সময়সীমা অনুযায়ী, প্রার্থীরা আগামী ২১ নভেম্বর পর্যন্ত এই পদের বিপরীতে অনলাইনে নিজেদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
আগ্রহী ও যোগ্যতসম্পন্ন প্রার্থীরা তাই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে নির্ধারিত নিয়মে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর