ঢাকা | বঙ্গাব্দ

অস্ত্র ও গুলিসহ আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের দুই জন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
অস্ত্র ও গুলিসহ আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের দুই জন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

খুলনায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোনসহ কুখ্যাত আশিক বাহিনীর দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ এই অভিযান ও আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে মহানগরীর আহমাদিয়া মাদ্রাসা রোড এবং চানমারি শিপইয়ার্ড এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই দুই অস্ত্রধারীকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিরা এলাকায় সক্রিয় শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য হিসেবে পরিচিত।

অভিযান শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তীতে তাঁদের খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান ওই কর্মকর্তা।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গরম পানিতে অনড় আইসক্রিম নিয়ে নেটদুনিয়ায় বিতর্ক

গরম পানিতে অনড় আইসক্রিম নিয়ে নেটদুনিয়ায় বিতর্ক