ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের ‘নিশি’

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
রাশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের ‘নিশি’ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

রাশিয়ার ঐতিহ্যবাহী ও বিশ্বের অন্যতম পুরোনো শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী উৎসব’-এ প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘নিশি’। এর মধ্য দিয়ে দেশটির এই সুনামধন্য উৎসবে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্রের অংশগ্রহণের সুযোগ তৈরি হলো।

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনের কথা প্রকাশ করেছে। রাশিয়ার স্বনামধন্য ও বিশ্বের প্রথম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান ‘গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি’ দীর্ঘদিন ধরে এই উৎসবটির সফল আয়োজন করে আসছে।

চলতি বছর উৎসবটির ৪৬তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আসরেই বাংলাদেশের পক্ষে দেশের প্রতিনিধিত্ব করবে গোলাম রাব্বানী এবং জহিরুল ইসলাম যৌথভাবে পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতের ব্যথায় একাদশ থেকেই বাদ, টেস্ট খেলা হচ্ছে না মুশফিকের

হাতের ব্যথায় একাদশ থেকেই বাদ, টেস্ট খেলা হচ্ছে না মুশফিকের