ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে…

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে… ছবির ক্যাপশন:
ad728

শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে নগরের হালিশহর থানার আই-ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেছেন, প্রায়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হতো।

গ্রেপ্তার শহিদুল ইসলাম (৩৮) ফেনী সদর থানার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে থাকতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, শহিদুল নিজেকে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিতেন।

এ ছাড়া ‘চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’ ও ‘ফেনী জেলা- শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে যুক্ত তিনি।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছিলেন। এ ছাড়া নগরের বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল-মিটিং পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, ‘Mohammad Sahidul Islam’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন শহিদুল।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দিয়ে ভূমি নায়েব লাপাত্তা

সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দিয়ে ভূমি নায়েব লাপাত্তা