ঢাকা | বঙ্গাব্দ

দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা, ঘরে মিলল রহস্যময় লেখা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা, ঘরে মিলল রহস্যময় লেখা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

অমরপুর ইউনিয়নের বালুপাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনায় দুই শিশুকে হত্যার পর তাঁদের মা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এই ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা হলেন অমরপুর ইউনিয়নের বালুপাড়া এলাকার সাকিল ইসলামের স্ত্রী স্বর্ণা আক্তার (২২) এবং তাঁদের তিন বছর বয়সী ছেলে সাফায়েত ও দুই বছর বয়সী মেয়ে রইফা মনি।

অমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুর আমিন শাহ জানান, সাকিল ইসলাম সকালে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বাইরে যান। পরবর্তীতে নিজ বাড়িতে স্বর্ণা আক্তার ও তাঁর দুই সন্তানের নিথর দেহ দেখতে পাওয়া যায়।

স্থানীয় এই জনপ্রতিনিধির দাবি অনুযায়ী, স্বর্ণা আক্তার প্রথমে তাঁর দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি নিজেই ঘরের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে চরম পথ বেছে নেন এবং আত্মহত্যা করেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চরফ্যাশনের প্রবেশমুখে বর্জ্য সরিয়ে গ্রিন জোন

চরফ্যাশনের প্রবেশমুখে বর্জ্য সরিয়ে গ্রিন জোন