এদিকে ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য প্রতিষ্ঠিত ‘সুরভি’ প্রতিষ্ঠানেও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান প্রতিষ্ঠা করেন।
শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায়ও খতমে কোরআন, দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাউনিয়াবাদের জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, ভাষানটেক ক্যান্টনমেন্টের জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা এবং সনমানদি খানবাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
এছাড়া ঢাকার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন থাকবে। সিলেটের ইবরাহিমপুরে পারিবারিক উদ্যোগে বাদ জোহর আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ করা হবে। একইসঙ্গে পারিবারিক জামে মসজিদ, লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা, জামেয়া ইসলামিয়া এবং মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায়ও মরহুম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দিনের শেষভাগে আসরের নামাজের পর হজরত শাহজালাল (রা.) ও হজরত শাহ পরান (রা.) দরগাহ মসজিদে খতমে কোরআন, বিশেষ মোনাজাত এবং দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণের মাধ্যমে শাহাদাৎবার্ষিকীর কর্মসূচি শেষ হবে।
জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর