নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
লিখিত বক্তব্যে জানানো হয় যে, বিগত আমল থেকেই ১ থেকে ১২তম নিবন্ধনধারী প্রার্থীরা নিয়মিতভাবে নিয়োগের জোরালো দাবি জানিয়ে আসছেন। শাহবাগে একটানা দীর্ঘ ২০০ দিন অবস্থানসহ নানা সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে গেলেও তাঁরা শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত চাকরি পাননি।
বিভিন্ন সময়ে সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁদের নিয়োগের বিষয়ে বিভিন্ন ধরনের আশ্বাস প্রদান করলেও বাস্তবে তার কোনো সুরাহা বা বাস্তবায়ন হয়নি।
সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয় যে, ২০২১ সালের ৩০ মার্চ তারিখে একটি তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। উক্ত বিজ্ঞপ্তিতে ২০১৮ সালের ১২ জুনের পূর্বে নিবন্ধন সনদ অর্জনকারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল করে নিয়োগ পাওয়ার সুযোগ রাখা হয়েছিল।
তবে এই সুযোগ থাকার পরও তাঁদের অনেকেই শেষ পর্যন্ত চাকরি পাননি। ওই বিশেষ গণবিজ্ঞপ্তিতে মোট ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের বিপরীতে মাত্র ১৪ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।
ফলে সেই সময় ৪০ হাজারের বেশি শিক্ষক পদ সম্পূর্ণ শূন্য অবস্থাতেই থেকে গিয়েছিল বলে দাবি সংশ্লিষ্ট আন্দোলনকারী প্রবীণ নিবন্ধনধারীদের।
জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর