ঢাকা | বঙ্গাব্দ

সন্ধ্যা নদী থেকে প্রতিবন্ধী ছেলের ভাসমান মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
সন্ধ্যা নদী থেকে প্রতিবন্ধী ছেলের ভাসমান মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদী থেকে সিয়াম নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গত শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজবাড়ী লঞ্চ টার্মিনালসংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিয়াম কাউখালী উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সে তার বাক্‌প্রতিবন্ধী বাবা আরিফ রাঢীর সঙ্গে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে আরিফ রাঢী ও তাঁর প্রতিবন্ধী ছেলে সিয়াম একত্রে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ শিকার করতে রওনা হন। ওই সময় থেকেই বাবা ও ছেলে উভয়েরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ঘটনার দুই দিন পর শনিবার সকালে রাজবাড়ী লঞ্চ টার্মিনাল এলাকার সন্ধ্যা নদীতে সিয়ামের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ও প্রশাসনের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে নিখোঁজ হওয়ার পরের দিন শুক্রবার পাশের গোবিন্দগুহকাঠি এলাকায় বাক্‌প্রতিবন্ধী বাবা আরিফ রাঢীকে অক্ষত অবস্থায় পাওয়া যায়। তবে সে সময় তিনি তাঁর সঙ্গে থাকা ছেলের কোনো খোঁজ বা সন্ধান দিতে পারেননি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সড়ক অবরোধ ও সংঘাতে চরম দুর্ভোগে সাজেকবাসী

সড়ক অবরোধ ও সংঘাতে চরম দুর্ভোগে সাজেকবাসী