ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বমঞ্চে বাংলাদেশি গামছার ঐতিহ্য তুলে ধরলেন মডেল প্রমা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
বিশ্বমঞ্চে বাংলাদেশি গামছার ঐতিহ্য তুলে ধরলেন মডেল প্রমা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনালের এবারের আসরে দেশের প্রতিনিধিত্ব করতে জাপানে পৌঁছেছেন বাংলাদেশের মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা।

জাপানভিত্তিক স্বনামধন্য সংস্থা ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন বা আইসিএ দীর্ঘ সময় ধরে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

যুক্তরাষ্ট্রের লং বিচ শহরে ১৯৬০ সালে এই আয়োজনের যাত্রা শুরু হলেও, ১৯৬৮ সাল থেকে প্রায় নিয়মিতভাবেই আসরগুলো জাপানে অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রতিযোগিতার অংশ হিসেবে রেড কার্পেটে উপস্থিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনের দর্শক ও সংবাদমাধ্যমের নজর কেড়েছেন বাংলাদেশি মডেল প্রমা।

এবারের আসরে তিনি পোশাকে বাংলার ঐতিহ্যবাহী গামছার মোটিফ ব্যবহার করে বিশ্বমঞ্চে তা অত্যন্ত নান্দনিকভাবে উপস্থাপন করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
মাদক আস্তানা থেকে হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদক আস্তানা থেকে হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার