ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হলো চবি এলামনাইয়ের মিলনমেলা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হলো চবি এলামনাইয়ের মিলনমেলা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

অস্ট্রেলিয়ার সিডনি হারবারে মনোরম এক নৌবিহারের আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব। চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া ইনক (সিইউএএএ)-এর উদ্যোগে গত ৮ নভেম্বর এই মিলনমেলার আয়োজন করা হয়।

এই আনন্দঘন আয়োজনে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবারবর্গ এবং বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দসহ মোট ১৬৭ জন অংশ নেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে একসঙ্গে পরিচালনা করেন শায়লা হক তানজু ও নিপন আলম।

অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের গত দুই বছরের সার্বিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। পাশাপাশি, সংগঠনের দীর্ঘ পথচলায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও জ্যেষ্ঠ প্রাক্তন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নৌবিহারের পুরো সময়জুড়ে সিডনি হারবার মুখর ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক গান, জনপ্রিয় বাংলা গান এবং নিজেদের প্রিয় বিশ্ববিদ্যালয় জীবনের সোনালী দিনের নানা স্মৃতিচারণায়।

ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশের ঐকান্তিক উদ্যোগে মাত্র ছয়জন সদস্য নিয়ে পথচলা শুরু করেছিল সিইউএএএ। পরবর্তীতে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ধীরে ধীরে যুক্ত হওয়ায় এই প্ল্যাটফর্মের পরিধি আরও প্রসারিত হয়েছে।

এরই ধারাবাহিকতায়, ইতিপূর্বে বাংলাদেশে অবস্থানরত একজন প্রাক্তন শিক্ষার্থীর সন্তানের চিকিৎসার্থে আর্থিক সহায়তাও প্রদান করেছে এই সংগঠনটি।

ভবিষ্যতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো নতুন শিক্ষার্থীদের পেশাগত নেটওয়ার্ক তৈরি এবং চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়তা করার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সংগঠনটি।

এছাড়াও, প্রবাসে থাকা জ্যেষ্ঠ প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে তাঁদের মানসিক ও সামাজিক বিপদে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মা-বাবাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং বাংলাদেশে আর্থিক সংকট রয়েছে এমন মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুরও পরিকল্পনা রয়েছে তাদের।

সংগঠনের সভাপতি সাত্তার খাজা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার অন্যান্য সব রাজ্য ও টেরিটরিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরও এই সংগঠনের কাঠামোর আওতায় যুক্ত করার নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিবগঞ্জে ছাদেক উপরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, কারাদণ্ড পেলেন কর্

শিবগঞ্জে ছাদেক উপরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, কারাদণ্ড পেলেন কর্