ঢাকা | বঙ্গাব্দ

গোপন মিটিংয়ে জড়িত থাকার অভিযোগে সাবেক চেয়ারম্যান আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
গোপন মিটিংয়ে জড়িত থাকার অভিযোগে সাবেক চেয়ারম্যান আটক ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

রাজধানীর আদাবর থানা এলাকা থেকে ভোলার লালমোহন উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আদাবর এলাকায় আত্মগোপনে থেকে বিভিন্ন সরকারবিরোধী মিছিল ও মিটিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় লোকজনের মাধ্যমেই মূলত তাঁকে আটক করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার (৬ নভেম্বর) সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মো. জাহিদুল ইসলাম।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আম

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আম