ঢাকা | বঙ্গাব্দ

তামিমের কাজের প্রশংসার মাঝেই প্রশ্ন তুললেন আফতাব

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
তামিমের কাজের প্রশংসার মাঝেই প্রশ্ন তুললেন আফতাব ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তামিম ইকবালের দায়িত্ব গ্রহণের পর গত আট মাসে অবকাঠামোগত নানা উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হয়েছে। তিনি ড্রেসিংরুম সংস্কারের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের জন্য টাইগার্স ডেন নির্মাণ এবং জাতীয় দলের খেলোয়াড়দের ব্যবহারের জন্য সুইমিং পুল ও জিমনেসিয়ামের আধুনিকায়ন করেছেন। এছাড়া বিসিবি একাডেমিতে টার্ফ বসানোর মতো নানামুখী উদ্যোগ গ্রহণ করে তিনি ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন।

তবে এই দৃশ্যমান উন্নতির মাঝেই ক্রিকেটার তৈরির প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে প্রশ্ন উত্থাপন করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই বিষয়টি সামনে নিয়ে আসেন।

ভিডিও বার্তার শুরুতেই বিসিবি সভাপতির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন আফতাব আহমেদ। তিনি বলেন, বর্তমানে যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি সুন্দর ড্রেসিংরুম ও অ্যাথলেটিক ট্র্যাকসহ নানা স্থাপনা নির্মাণ করেছেন যা সত্যিই প্রশংসার দাবিদার।

খেলোয়াড়দের কল্যাণে এসব সুযোগ-সুবিধার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে আফতাব আহমেদ আরও মন্তব্য করেন যে, যত বেশি সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে, সামগ্রিকভাবে আমাদের ক্রিকেটারদের জন্য ততটাই ভালো কিছু বয়ে আনবে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
রুপার দামেও নতুন রেকর্ড, আজ থেকে বিক্রি হবে যত টাকায়

রুপার দামেও নতুন রেকর্ড, আজ থেকে বিক্রি হবে যত টাকায়