ঢাকা | বঙ্গাব্দ

স্বর্ণ ও রূপা বিক্রিতে আলাদা ভ্যাট আদায়ের সুযোগ নেই: বাজুস

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
স্বর্ণ ও রূপা বিক্রিতে আলাদা ভ্যাট আদায়ের সুযোগ নেই: বাজুস ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস জানিয়েছে যে, দেশের বাজারে অলংকার তৈরির ক্ষেত্রে ডিজাইন ভেদে মজুরি নির্ধারিত হবে। স্বর্ণালংকার এবং রৌপ্য অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায়, ক্রেতাদের নিকট থেকে কোনো অবস্থাতেই আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

গ্রাহক পর্যায়ে অলংকার বদল বা এক্সচেঞ্জের সময় সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। এক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে হিসাব করতে হবে এবং এক্সচেঞ্জের বেলায় ১২ শতাংশ ও পারচেজের বা ক্রয়ের বেলায় ১৮ শতাংশ মূল্য বাদ দিতে হবে।

স্বর্ণালংকার বা রৌপ্য অলংকার এক্সচেঞ্জ এবং পারচেজ করার সময় কোনোভাবেই আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না বলে জানিয়েছে সংগঠনটি।

আগামীতে নতুন কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য ও নিয়মনীতি অপরিবর্তিত থাকবে এবং কার্যকর থাকবে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যেভাবে ছোট পর্দা থেকে রূপালী পর্দায় পা রেখেছিলেন চিত্রনায়িকা

যেভাবে ছোট পর্দা থেকে রূপালী পর্দায় পা রেখেছিলেন চিত্রনায়িকা