ঢাকা | বঙ্গাব্দ

কাতারের মধ্যস্থতায় দুই দিনে খুলছে হরমুজ প্রণালি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
কাতারের মধ্যস্থতায় দুই দিনে খুলছে হরমুজ প্রণালি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

ইরান মাত্র দুই দিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একমত হয়েছে। কাতারের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক তেহরান সফরের সময় এই সমঝোতা চূড়ান্ত হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

শুরুতে তেহরান প্রণালিটি খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা পেশ করেছিল। তবে কাতারের পক্ষ থেকে এই সময়সীমা কমিয়ে পাঁচ দিন বা তারও নিচে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়।

কাতারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর দুই দিনেই পরিকল্পনাটি বাস্তবায়নের ব্যাপারে ঐকমত্যে পৌঁছায় দুই পক্ষ। এই রোডম্যাপ অনুযায়ী প্রথম দিবসে ওয়াশিংটনকে নির্দিষ্ট কিছু শর্ত ও পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।

পরিকল্পনার দ্বিতীয় দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সামুদ্রিক যাতায়াত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। তবে এজন্য তেহরানের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

ইরান ও ওমানের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারিত নতুন নৌপথের আনুষ্ঠানিক স্বীকৃতি চাইছে তেহরান। পাশাপাশি এই অঞ্চলের অন্য সব বিকল্প নৌপথ চিরতরে বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে দেশটি।

এই শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে প্রণালিটি খুলে দেওয়া হবে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত ও জটিল বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনার দুয়ার খুলে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিরাপত্তা সংকটে পিএইচপি: ইউরোপসহ বিভিন্ন দেশে সরকারি ওয়েবসাই

নিরাপত্তা সংকটে পিএইচপি: ইউরোপসহ বিভিন্ন দেশে সরকারি ওয়েবসাই