ঢাকা | বঙ্গাব্দ

নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে গোপালগঞ্জ পার হলো ১১ দল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে গোপালগঞ্জ পার হলো ১১ দল ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা ও কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের আনুষ্ঠানিক সূচনা হয়। আজ শনিবার এই লংমার্চের উদ্বোধনী ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

উদ্বোধনী সমাবেশ শেষ হওয়ার পরপরই আজ রাত সাড়ে আটটার দিকে ১১ দলের নেতাকর্মীরা নির্ধারিত লংমার্চ শুরু করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এই লংমার্চের যাত্রাপথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্ধারিত রুট অনুযায়ী যাত্রাপথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এবং বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরেও নেতাকর্মীদের উদ্দেশ্যে পথসভা হওয়ার কথা রয়েছে।

খুলনার পর যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহের বাস টার্মিনালে নির্ধারিত পথসভাগুলো সম্পন্ন করা হবে। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে একটি বড় সমাপনী সমাবেশের মাধ্যমে এই লংমার্চের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
ডিডিএন কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট: অস্ত্রধারী সেই যুবক আটক

ডিডিএন কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট: অস্ত্রধারী সেই যুবক আটক