ঢাকা | বঙ্গাব্দ

দেশের আট জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
দেশের আট জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির শঙ্কা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানার পর স্থল নিম্নচাপে রূপ নেওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি গতকাল বুধবার ভোরে উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। তবে এর অবশিষ্টাংশ ও বায়ুচাপের তারতম্যের কারণে উপকূলীয় এলাকাসহ দেশের বেশ কিছু জায়গায় আজ আবহাওয়া পরিবর্তন হতে পারে।

আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই পূর্বাভাসে বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের মোট আটটি নির্দিষ্ট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার—এই আট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার এই গতিবেগ যেকোনো সময় বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সম্ভাব্য ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের উল্লিখিত অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে নদীপথে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দাদনের জালে বন্দি জীবন ও মেঘনার ভাঙনের গল্প

দাদনের জালে বন্দি জীবন ও মেঘনার ভাঙনের গল্প