ঢাকা | বঙ্গাব্দ

সালিশের চেষ্টার মধ্যেই নেত্রকোনায় গ্রেপ্তার দুই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
সালিশের চেষ্টার মধ্যেই নেত্রকোনায় গ্রেপ্তার দুই ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

ঢাকার একটি পোশাক কারখানার নারী শ্রমিক পূজার ছুটির সুযোগে গত সোমবার নেত্রকোনার দুর্গাপুরে নিজের বাড়িতে এসেছিলেন। তাঁর স্বামী পেশায় রাজমিস্ত্রি।

গত বুধবার রাতে স্থানীয় পূজামণ্ডপের আনুষ্ঠানিকতা শেষ করে বাড়ি ফিরে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হন।

রাত আনুমানিক বারোটার দিকে তিনজন যুবক তাঁর ঘরের কড়া নাড়েন। তিনি দরজা খুলতেই ওই তরুণেরা তাঁকে জোর করে টেনেহিঁচড়ে পাশের একটি রান্নাঘরে নিয়ে যান এবং সেখানে তাঁকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।

ধর্ষণের একপর্যায়ে সুযোগ বুঝে ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে জানান, ঘটনার পর স্থানীয় একটি চক্র বিষয়টি সালিশের মাধ্যমে ধামাচাপা বা মীমাংসা করার চেষ্টা করছিল।

পুলিশ এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসন্ন এপেক সম্মেলনে ট্রাম্প-সি-পুতিন বৈঠকে প্রাধান্য পাবে পর

আসন্ন এপেক সম্মেলনে ট্রাম্প-সি-পুতিন বৈঠকে প্রাধান্য পাবে পর