ঢাকা | বঙ্গাব্দ

লোভ দেখিয়ে চট্টগ্রামে নিয়ে যাওয়া নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী অবশেষে উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
লোভ দেখিয়ে চট্টগ্রামে নিয়ে যাওয়া নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী অবশেষে উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফায়েত জানিয়েছে যে সে স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষাগ্রহণ করত। পরিবারের ওপর অভিমান করে সে নিজ বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

সেখানে পৌঁছানোর পর এক অপরিচিত ব্যক্তি তাকে নানা কাজের প্রলোভন দেখিয়ে বন্দরনগরী চট্টগ্রামে নিয়ে যান। সেখানে কিছুদিন জোরপূর্বক কাজ করার পর সে সুযোগ বুঝে পালিয়ে ট্রেনে চড়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে চলে আসে।

কমলাপুর থেকে সে পরবর্তীতে নারায়ণগঞ্জ হয়ে ষাটনলগামী একটি লঞ্চে আরোহণ করে। ঠিক সেই মুহূর্তেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
কচুয়ার কালচোঁ ইউনিয়নে সাবেক ইউপি সদস্যের নিথর দেহ প্রাপ্তি

কচুয়ার কালচোঁ ইউনিয়নে সাবেক ইউপি সদস্যের নিথর দেহ প্রাপ্তি